ঢাকা   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নবগঠিত মন্ত্রিসভার সকল সদস্য উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন মন্ত্রিসভায় মোট ৪৯ জন সদস্য স্থান পেয়েছেন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। পাশাপাশি প্রশাসন ও নীতি-নির্ধারণে বিশেষজ্ঞ অভিজ্ঞতা কাজে লাগাতে তিনজন টেকনোক্র্যাট সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দায়িত্ব বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও নিজ হাতে রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন সরকারের প্রথম এই বৈঠকে রাষ্ট্র পরিচালনার অগ্রাধিকার, প্রশাসনিক সমন্বয় এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কৌশল নিয়ে প্রাথমিক দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সরকারের কার্যক্রম দ্রুত ও সমন্বিতভাবে এগিয়ে নিতে মন্ত্রিসভার সদস্যদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নবগঠিত মন্ত্রিসভার সকল সদস্য উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন মন্ত্রিসভায় মোট ৪৯ জন সদস্য স্থান পেয়েছেন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। পাশাপাশি প্রশাসন ও নীতি-নির্ধারণে বিশেষজ্ঞ অভিজ্ঞতা কাজে লাগাতে তিনজন টেকনোক্র্যাট সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দায়িত্ব বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও নিজ হাতে রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন সরকারের প্রথম এই বৈঠকে রাষ্ট্র পরিচালনার অগ্রাধিকার, প্রশাসনিক সমন্বয় এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কৌশল নিয়ে প্রাথমিক দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সরকারের কার্যক্রম দ্রুত ও সমন্বিতভাবে এগিয়ে নিতে মন্ত্রিসভার সদস্যদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত