ঢাকা   শনিবার, ১৪ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

রাজশাহীকে চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত করবেন - ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু

রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের নবনির্বাচিত ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাজশাহীকে শান্তির শহরে রূপ দেওয়াই সরকারের প্রথম অগ্রাধিকার। চাঁদাবাজি ও ভূমিদস্যুতার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

 যারা এসব অপকর্মে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে-এটাই প্রধানমন্ত্রীর নির্দেশ।

শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া পুরো রাজশাহীবাসীর জন্য গর্বের বিষয়। এটি কোনো ব্যক্তির একক অর্জন নয়; বরং সবার ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন। প্রায় ২০ বছর পর রাজশাহীর উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

এর আগে সার্কিট হাউসে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান প্রশাসনের কর্মকর্তারা। পরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

ভূমিমন্ত্রী বলেন, “রাজশাহীতে কোনো চাঁদাবাজি নয়, কোনো ভূমিদস্যুতা নয়। যে-ই এসবের সঙ্গে জড়িত থাকবে, তার বিরুদ্ধে প্রশাসন ইতোমধ্যে ব্যবস্থা নিচ্ছে। আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

দুর্নীতির বিষয়ে তিনি আরও বলেন, “কোনো অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ অনুসরণ করি। সততা ও নীতির প্রশ্নে কোনো আপস নেই। সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।”

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৪ মার্চ ২০২৬

রাজশাহীকে চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত করবেন - ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের নবনির্বাচিত ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাজশাহীকে শান্তির শহরে রূপ দেওয়াই সরকারের প্রথম অগ্রাধিকার। চাঁদাবাজি ও ভূমিদস্যুতার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

 যারা এসব অপকর্মে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে-এটাই প্রধানমন্ত্রীর নির্দেশ।

শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া পুরো রাজশাহীবাসীর জন্য গর্বের বিষয়। এটি কোনো ব্যক্তির একক অর্জন নয়; বরং সবার ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন। প্রায় ২০ বছর পর রাজশাহীর উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

এর আগে সার্কিট হাউসে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান প্রশাসনের কর্মকর্তারা। পরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

ভূমিমন্ত্রী বলেন, “রাজশাহীতে কোনো চাঁদাবাজি নয়, কোনো ভূমিদস্যুতা নয়। যে-ই এসবের সঙ্গে জড়িত থাকবে, তার বিরুদ্ধে প্রশাসন ইতোমধ্যে ব্যবস্থা নিচ্ছে। আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

দুর্নীতির বিষয়ে তিনি আরও বলেন, “কোনো অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ অনুসরণ করি। সততা ও নীতির প্রশ্নে কোনো আপস নেই। সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।”

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত