ঢাকা   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

সিএসসিআর-এর উদ্যোগে ইফতার মাহফিল ও মোড়ক উন্মোচন

​চট্টগ্রামের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (CSCR)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ শে ফেব্রুয়ারী রোজ- শুক্রবার চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক প্রকাশনা 'CSCR Connect'-এর মোড়ক উন্মোচন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  মেয়র ডা. শাহাদাত হোসেন।

​সভাপতিত্ব করেন সিএসসিআর-এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন পবিত্র রমজান উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানান। তিনি চট্টগ্রামকে একটি বিলবোর্ডমুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকারকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, সরকারের জনবান্ধব কার্যক্রম বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে।

অধ্যাপক ডা. মেহেরুন্নিসা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে  চট্টগ্রামের বিশিষ্ট চিকিৎসক, মেডিকেল শিক্ষক, সাংবাদিক এবং সিএসসিআর ও সিএসসিআর কার্ডিয়াক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান ও সিডিএ মসজিদের খতিব অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

সিএসসিআর-এর উদ্যোগে ইফতার মাহফিল ও মোড়ক উন্মোচন

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

​চট্টগ্রামের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (CSCR)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ শে ফেব্রুয়ারী রোজ- শুক্রবার চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক প্রকাশনা 'CSCR Connect'-এর মোড়ক উন্মোচন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  মেয়র ডা. শাহাদাত হোসেন।

​সভাপতিত্ব করেন সিএসসিআর-এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন পবিত্র রমজান উপলক্ষে নগরবাসীকে শুভেচ্ছা জানান। তিনি চট্টগ্রামকে একটি বিলবোর্ডমুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকারকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, সরকারের জনবান্ধব কার্যক্রম বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে।

অধ্যাপক ডা. মেহেরুন্নিসা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে  চট্টগ্রামের বিশিষ্ট চিকিৎসক, মেডিকেল শিক্ষক, সাংবাদিক এবং সিএসসিআর ও সিএসসিআর কার্ডিয়াক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান ও সিডিএ মসজিদের খতিব অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত