ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

চান্দিনায় ভাষা শহীদদের প্রতি সাংসদ শাওনের শ্রদ্ধা নিবেদন

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার চান্দিনায় শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওন। 

২১ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি ।

এ সময় ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাংসদ শাওন ।

তারপর, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চান্দিনা থানা পুলিশ, চান্দিনা প্রেসক্লাব, পৌরপরিষদ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১, ফায়ার সার্ভিস, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চান্দিনায় ভাষা শহীদদের প্রতি সাংসদ শাওনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার চান্দিনায় শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওন। 

২১ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি ।

এ সময় ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাংসদ শাওন ।

তারপর, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চান্দিনা থানা পুলিশ, চান্দিনা প্রেসক্লাব, পৌরপরিষদ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১, ফায়ার সার্ভিস, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত