ঢাকা   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

শাহরাস্তিতে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে নির্মাণাধীন ভবনের ৩য় তলার ছাদ থেকে ছিটকে পড়ে জহিরুল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২১ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের চৌকিদার বাড়ির আব্দুল হান্নানের নতুন ভবনের তৃতীয় তলায় কাজ করতে গিয়ে অসাবধানতায় একই বাড়ির জহিরুল ইসলাম মাটিতে লুটে পড়ে। তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যায়। বাদ আসর জানাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। 

এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, তিনি এ বিষয়ে অবগত নন। 

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

শাহরাস্তিতে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে নির্মাণাধীন ভবনের ৩য় তলার ছাদ থেকে ছিটকে পড়ে জহিরুল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২১ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের চৌকিদার বাড়ির আব্দুল হান্নানের নতুন ভবনের তৃতীয় তলায় কাজ করতে গিয়ে অসাবধানতায় একই বাড়ির জহিরুল ইসলাম মাটিতে লুটে পড়ে। তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যায়। বাদ আসর জানাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। 

এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, তিনি এ বিষয়ে অবগত নন। 

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত