কিশোরগঞ্জের কটিয়াদীতে দেশে স্বল্প আয়ের মানুষকে প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সরবরাহ করতে সারাদেশে প্রায় এককোটি পরিবারকে দেওয়া হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) স্মার্ট ফ্যামিলি কার্ড। কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নে এই স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে।
রবিবার সকাল ৯টায় কটিয়াদী উপজেলার ৪ নং চান্দপুর ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক ভাবে স্মার্টকার্ড বিতরণের উদ্বোধন করেন চেয়ারম্যান শহিদুল হক উজ্জ্বল। স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দা খানিজ ফাতেমা শিরিন , মোকাররম খাঁন মোমেন, মোঃ মোবারক হোসেন,সহ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সকল কর্মচারী, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল হক উজ্জ্বল বলেন, সারা দেশে এক কোটি পরিবার টিসিবির পরিবার কার্ডের আওতায় রয়েছে। নিম্ন আয়ের পরিবারের কাছে পণ্য বিক্রি করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির)। স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য পাওয়া আরও সহজ ও নিশ্চিত হবে।
পরিষদ থেকে স্মার্ট কার্ড নিতে হবে। যাঁরা স্মার্ট কার্ড পাবেন, তাঁরা স্মার্ট কার্ডে পণ্য নেবেন। আগে খোলাবাজারে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হত। তখন এসব পণ্য বিক্রিতে বিভিন্ন অনিয়মের কথা শোনা যেতো। স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির ফলে দূর্নীতি ও অনিয়ম কমে আসবে।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন