গজারিয়ায় কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ জাল জব্দ
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬
প্রেস রিলিজ
কম্বিং অপারেশন; মুন্সীগঞ্জের গজারিয়ায় যৌথ অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড।
রবিবার ৪ জানুয়ারি ২০২৬ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখ শনিবার সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাট, রসূলপুর, চরকিশোরগঞ্জ, মেঘনা নদীর মোহনা, চর ঝাপটা, ষাটনল ও তৎসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে একটি বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকাগুলো হতে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ ৪৬ হাজার টাকা মূল্যের ৫০ টি অবৈধ চায়না দুয়ারী জাল, ৯৪ হাজার ৫০০ মিটার চরঘেরা জাল এবং ৫ হাজার ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালসমূহ গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত
আপনার মতামত লিখুন