ঢাকা   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

কিশোর আদালতে জামিন

শাহরাস্তিতে শিশু ধর্ষণের অভিযোগে ৩ শিশু গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে এক শিশুকে (৪) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ৩ শিশুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেফতার করে কিশোর আদালতে সোপর্দ করেছে পুলিশ। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের একটি খেলার মাঠ সংলগ্ন এলাকায় ভুক্তভোগী শিশুটিকে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের দাবি, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

ওই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ বছর বয়সী ২ জন ও ১২ বছর বয়সী ২ শিশুকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কিশোর আদালতে সোপর্দ করে। আদালত ৩ কিশোরের জামিন আবেদন মঞ্জুর করেন।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় আটক ৩ শিশুকে কিশোর আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

শাহরাস্তিতে শিশু ধর্ষণের অভিযোগে ৩ শিশু গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে এক শিশুকে (৪) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ৩ শিশুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেফতার করে কিশোর আদালতে সোপর্দ করেছে পুলিশ। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের একটি খেলার মাঠ সংলগ্ন এলাকায় ভুক্তভোগী শিশুটিকে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের দাবি, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

ওই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ বছর বয়সী ২ জন ও ১২ বছর বয়সী ২ শিশুকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কিশোর আদালতে সোপর্দ করে। আদালত ৩ কিশোরের জামিন আবেদন মঞ্জুর করেন।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় আটক ৩ শিশুকে কিশোর আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত