ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের দেওহাটা এলাকায় ফজলুল হক প্লাজার একটি অংশ সড়ক ও জনপদ (সওজ)-এর জমিতে অবৈধভাবে নির্মাণের অভিযোগ উঠেছে।
এ অভিযোগে গত বছর ভবনটির কাজ বন্ধ করে দেয় সওজ। তবে সম্প্রতি আবারও নির্মাণকাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সওজের উপ বিভাগীয় প্রকৌশল মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা বলেন, বিষয়টি জানার পরে আমি সরেজমিনে গিয়ে দেখে এসেছি, ভবন মালিককে কাজ বন্ধ রাখার জন্য নোটিশ দিয়েছি। পরবর্তীতে জমি মেপে দেখবো, সওজের জমির ওপর ভবনের অংশ থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ভবন মালিক ফজলুল হকের বক্তব্য নিতে চাইলে তা পাওয়া যায়নি।
সরকারি জমিতে স্থাপনা নির্মাণ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

রোববার, ০৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন