ঢাকা   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে সাপ উদ্ধার

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে সাপ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে একটি মোটরসাইকেলের সিটের নিচ থেকে সাপ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৪ ফেব্রæয়ারি) বেলা ১২টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন মনসুর প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের কেনাকাটার উদ্দেশ্যে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে মনসুর প্লাজার সামনে এসে সেটি রেখে কেনা কাটা করতে যান। 

এ সময় পথচারীরা লক্ষ্য করেন মোটরসাইকেলের সিটের ভেতর থেকে একটি সাপ মাথা বের করছে। বিষয়টি জানাজানি হলে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

পরে মোটরসাইকেলের মালিক ঘটনাটি জানতে পেরে স্থানীয় বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের ট্রেইনার আদনান মীম দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেলের সিট খুলে নিরাপদে সাপটি উদ্ধার করেন।

বন বিভাগের ট্রেইনার আদনান মীম জানান, খবর পাওয়ার পর আমরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের সিটের ভেতর থেকে সাপটি নিরাপদে উদ্ধার করি। এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রæত বন বিভাগ বা সংশ্লিষ্ট প্রশিক্ষিত ব্যক্তিদের খবর দেওয়া উচিত। পরে সাপটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হলেও বন বিভাগের দ্রæত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে সাপ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঝিনাইদহের কালীগঞ্জে একটি মোটরসাইকেলের সিটের নিচ থেকে সাপ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৪ ফেব্রæয়ারি) বেলা ১২টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন মনসুর প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের কেনাকাটার উদ্দেশ্যে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে মনসুর প্লাজার সামনে এসে সেটি রেখে কেনা কাটা করতে যান। 

এ সময় পথচারীরা লক্ষ্য করেন মোটরসাইকেলের সিটের ভেতর থেকে একটি সাপ মাথা বের করছে। বিষয়টি জানাজানি হলে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

পরে মোটরসাইকেলের মালিক ঘটনাটি জানতে পেরে স্থানীয় বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের ট্রেইনার আদনান মীম দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেলের সিট খুলে নিরাপদে সাপটি উদ্ধার করেন।

বন বিভাগের ট্রেইনার আদনান মীম জানান, খবর পাওয়ার পর আমরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের সিটের ভেতর থেকে সাপটি নিরাপদে উদ্ধার করি। এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রæত বন বিভাগ বা সংশ্লিষ্ট প্রশিক্ষিত ব্যক্তিদের খবর দেওয়া উচিত। পরে সাপটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হলেও বন বিভাগের দ্রæত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত