ঢাকা   রোববার, ০৮ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

বরুড়ার আগানগরে ‘সম্মিলিত একতা সংগঠনের ইফতার বিতরণ

কুমিল্লার বরুড়া উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রবাসী ও যুবকদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘সম্মিলিত একতা সংগঠন’।

মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি  উপজেলার ১নং আগানগর ইউনিয়ন সংলগ্ন শরাফতি পদুয়ার বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়।

​সংগঠন সূত্রে জানা গেছে, ১নং আগানগর ইউনিয়নসহ আশেপাশের গ্রামের প্রবাসী ও স্থানীয় সচেতন যুব সমাজের সম্মিলিত প্রচেষ্টায় এই ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। এদিন এলাকার প্রায় দেড় শতাধিক পরিবারের হাতে উন্নত মানের ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য যে, সম্মিলিত একতা সংগঠনটি দীর্ঘদিন ধরেই এলাকার সামাজিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। আসন্ন রমজানে সাধারণ মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার সামগ্রী হাতে পেয়ে স্থানীয় উপকারভোগীরা সংগঠনের এই মানবিক কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ০৮ মার্চ ২০২৬

বরুড়ার আগানগরে ‘সম্মিলিত একতা সংগঠনের ইফতার বিতরণ

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লার বরুড়া উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রবাসী ও যুবকদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘সম্মিলিত একতা সংগঠন’।

মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি  উপজেলার ১নং আগানগর ইউনিয়ন সংলগ্ন শরাফতি পদুয়ার বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়।

​সংগঠন সূত্রে জানা গেছে, ১নং আগানগর ইউনিয়নসহ আশেপাশের গ্রামের প্রবাসী ও স্থানীয় সচেতন যুব সমাজের সম্মিলিত প্রচেষ্টায় এই ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। এদিন এলাকার প্রায় দেড় শতাধিক পরিবারের হাতে উন্নত মানের ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য যে, সম্মিলিত একতা সংগঠনটি দীর্ঘদিন ধরেই এলাকার সামাজিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। আসন্ন রমজানে সাধারণ মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার সামগ্রী হাতে পেয়ে স্থানীয় উপকারভোগীরা সংগঠনের এই মানবিক কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত