ঢাকা   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

নকলায় রাস্তা নিয়ে বিরোধে কৃষক নিহত, নকলায় ৩ নারী আটক

শেরপুরের নকলা উপজেলায় বাড়ির সীমানা-সংলগ্ন রাস্তা নিয়ে বিরোধের জেরে খোরশেদ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই বকুল মিয়া জানান, চাচাতো বোনের জামাই জুলহাস মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বাড়ির সীমানা ঘেঁষা রাস্তা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ওই রাস্তা দিয়ে যাতায়াতকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন খোরশেদকে মারধর ও গলা চেপে ধরে শ্বাসরোধ করে বলে অভিযোগ করেন তিনি। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুলহাস মিয়ার স্ত্রী জুলেখা বেগম, হাফিজুলের স্ত্রী জোসনা এবং জাকিরের স্ত্রী শারমিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নকলা থানার  ওসি রিপন চন্দ্র গোপ জানিয়েছেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

নকলায় রাস্তা নিয়ে বিরোধে কৃষক নিহত, নকলায় ৩ নারী আটক

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শেরপুরের নকলা উপজেলায় বাড়ির সীমানা-সংলগ্ন রাস্তা নিয়ে বিরোধের জেরে খোরশেদ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই বকুল মিয়া জানান, চাচাতো বোনের জামাই জুলহাস মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বাড়ির সীমানা ঘেঁষা রাস্তা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ওই রাস্তা দিয়ে যাতায়াতকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন খোরশেদকে মারধর ও গলা চেপে ধরে শ্বাসরোধ করে বলে অভিযোগ করেন তিনি। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুলহাস মিয়ার স্ত্রী জুলেখা বেগম, হাফিজুলের স্ত্রী জোসনা এবং জাকিরের স্ত্রী শারমিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নকলা থানার  ওসি রিপন চন্দ্র গোপ জানিয়েছেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত