ঢাকা   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

শাহরাস্তিতে ইয়াবা সহ মাদক কারবারি আটক

শাহরাস্তিতে ইয়াবা সহ মাদক কারবারি আটক

চাঁদপুরের শাহরাস্তিতে ইয়াবা সহ মোঃ কাউছার হোসেন প্রকাশ হাবিব (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান চলাকালে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানার উপপরিদর্শক (এস আই) মোঃ খায়রুল আলম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রাতে পৌরসভার বাদিয়া এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। 

ওই সময় বাদিয়া - মেহের স্টেশন রোডে কাউছার এর ঘরের সম্মুখে মসজিদ গলিতে তল্লাশিকালে তার কাছ থেকে ১১ (এগারো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার সাথে থাকা সূচীপাড়া উত্তর ইউনিয়নের নবাবপুর বসু বাড়ির আবু তাহেরের পুত্র হাছান (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। 

আটককৃত কাউছার হোসেন প্রকাশ হাবিব পশ্চিম সুয়াপাড়া গ্রামের তারালিয়া পাটোয়ারী বাড়ির আমির হোসেনের পুত্র।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

শাহরাস্তিতে ইয়াবা সহ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে ইয়াবা সহ মোঃ কাউছার হোসেন প্রকাশ হাবিব (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান চলাকালে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানার উপপরিদর্শক (এস আই) মোঃ খায়রুল আলম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে রাতে পৌরসভার বাদিয়া এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। 

ওই সময় বাদিয়া - মেহের স্টেশন রোডে কাউছার এর ঘরের সম্মুখে মসজিদ গলিতে তল্লাশিকালে তার কাছ থেকে ১১ (এগারো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার সাথে থাকা সূচীপাড়া উত্তর ইউনিয়নের নবাবপুর বসু বাড়ির আবু তাহেরের পুত্র হাছান (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। 

আটককৃত কাউছার হোসেন প্রকাশ হাবিব পশ্চিম সুয়াপাড়া গ্রামের তারালিয়া পাটোয়ারী বাড়ির আমির হোসেনের পুত্র।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত