কিশোরগঞ্জের কটিয়াদীর করগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবকক গ্রেফতার করা হয়েছে।
উপজেলার করগাঁও ইউনিয়নের পাচলীপাড়া নওগাঁও হাতি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী তিন সন্তানের জননী। তাঁর স্বামী প্রবাসে থাকায় তিনি সন্তানদের নিয়ে নিজ বাড়িতে বসবাস করছিলেন।
অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী মোঃ রফিক মোস্তাকিম নামের এক যুবক প্রবাসীর বাড়িতে যাতায়াতের সুযোগে দীর্ঘদিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এবং ওই নারীকে মৃত্যু হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী নারী দুই মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন