গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেছেন, পাঁচ বছরে বরুড়াকে একটি স্বনির্ভর আদর্শ উপজেলা করা হবে। আপনাদের আশা যেন পূরণ করতে পারি। আমরা যেদল করি না কেন, দিন শেষে আমরা বরুড়াবাসী। সবাই মিলে এলাকার উন্নয়ন করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী মো আতিকুর রহমান, মো আবদুল হক, ডা মো রুহুল আমিন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো আবদুস সামাদ, বর্তমান কমিটির সভাপতি সরকারের অতিরিক্ত সচিব ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো শাহ আলম।
সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মনীন্দ্র কিশোর মজুমদার। বক্তব্য রাখেন সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেদী হাসান শিশির।

রোববার, ০৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন