জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫'টি স্বর্নের বার সহ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার সকাল পৌনে ১০'টার সময় উপজেলার পশ্চিম উচনা সীমান্ত এলাকা থেকে বিজিবি টহলদল স্বর্ণের বারগুলো উদ্ধার করে।
আটক স্বর্ণ পাচারকারী উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মোঃ সিদ্দিক মিয়ার ছেলে মোঃ মতিয়ার রহমান মিন্টু (৩৫)।
জয়পুরহাট, ২০ ব্যাটালিয়নের আওতাধীন হাটখোলা বিওপি টহলদল সীমান্তে দ্বায়িত্ব পালনকালে আটককৃত মিন্টু সাইকেল চালিয় যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয়। এ সময় পশ্চিম উচনা সীমান্ত পিলার ২৮১/১৫ এস ৯'শ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে মিন্টুর শরীর তল্লাশি করে ৫'টি স্বর্ণের বার ও বাইসাইকেল সহ তাকে আটক করে বিজিবি।
হাটখোলা বিওপির সুবেদার মোঃ এনামুল হক বলেন, উদ্ধারকৃত স্বর্ণবার ও পাচারকারীকে জয়পুরহাট ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয় পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য। ২৮/২/২০২৬

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন