ঢাকা   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

শেরপুরে ৫২০০ পিস ইয়াবাসহ এক বৃদ্ধ গ্রেপ্তার

শেরপুর জেলার  সদর উপজেলায় নন্দীর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫,২০০ পিস ইয়াবাসহ আব্দুর রশিদ (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি চৌকস দল শেরপুর সদর থানাধীন নন্দির বাজার নয়াপাড়া এলাকায় বকশিগঞ্জ টু নন্দীর বাজার পাকা সড়কের ওপর অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন হিসেবে আব্দুর রশিদকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫,২০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী থানার যাদুর চর ইউনিয়নের খেওয়ারচর চরপাড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। ডিএনসি সূত্রে জানা গেছে, জব্দকৃত ইয়াবার বড় এই চালানটি বিক্রির উদ্দেশ্যে গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

শেরপুরে ৫২০০ পিস ইয়াবাসহ এক বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শেরপুর জেলার  সদর উপজেলায় নন্দীর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫,২০০ পিস ইয়াবাসহ আব্দুর রশিদ (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি চৌকস দল শেরপুর সদর থানাধীন নন্দির বাজার নয়াপাড়া এলাকায় বকশিগঞ্জ টু নন্দীর বাজার পাকা সড়কের ওপর অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন হিসেবে আব্দুর রশিদকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫,২০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ কুড়িগ্রাম জেলার রৌমারী থানার যাদুর চর ইউনিয়নের খেওয়ারচর চরপাড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। ডিএনসি সূত্রে জানা গেছে, জব্দকৃত ইয়াবার বড় এই চালানটি বিক্রির উদ্দেশ্যে গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত