চাঁদপুরের শাহরাস্তিতে ইয়াবা সহ জসিম উদ্দিন (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান চলাকালে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানার উপপরিদর্শক (এস আই) শমসেদ হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক আহাম্মদ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পশ্চিম উপলতা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
ওই সময় পৌরসভার পশ্চিম উপলতা গ্রামের ইকবাল হোসেনের বাড়ির পার্শ্ববর্তী তিন রাস্তার মোড়ে তল্লাশিকালে তার কাছ থেকে ১৪ (চৌদ্দ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত জসিম উদ্দিন পৌরসভার ৬ নং ওয়ার্ডের শ্রীপুর চাঁনকাজী মিজি বাড়ির মৃত সেরাজুল হকের পুত্র।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন