নওগাঁর রাণীনগরে নওগাঁ জেলা টেম্পো ও সিএনজি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন রাণীনগর শাখার উদ্যোগে সিএনজি চালকদের মাঝে ঈদ উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা শাখা কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে ২১৪ জন সিএনজি শ্রমিকের মাঝে জনপ্রতি ৬০০ টাকা করে ঈদ বোনাস প্রদান করা হয়। এর আগে প্রতি বছর শ্রমিকদের ৫০০ টাকা করে দেওয়া হতো।
সংগঠনটির উপদেষ্টা মোজাক্কির হোসেন, মেজবাউল হক লিটন ও নজরুল ইসলাম সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ ফিরোজ শেখ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক রাজু শাহ, সড়ক সম্পাদক আব্দুল মজিদ ও দপ্তর সম্পাদক মোঃ আলী হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঈদের আগে আর্থিক সহায়তা পেয়ে উচ্ছ্বসিত সিএনজি চালক মজিদ বলেন, এই টাকা দিয়ে আমি ঈদের বাজার করতে পারবো। আমাদের শ্রমিক ইউনিয়নের এ শাখা থেকে বোনাস পেয়ে আমি খুবই খুশি।
আরেক সিএনজি চালক আবু রায়হান বলেন, ঈদ উপলক্ষে আমাদের শ্রমিক ইউনিয়ন থেকে ৬০০ টাকা বোনাস পেয়েছি। আগে যেখানে ৫০০ টাকা দেওয়া হতো, এবার বাড়ানো হয়েছে। এতে ঈদের জন্য কিছু কেনাকাটা করতে পারবো। এজন্য বর্তমান কমিটির সকলকে ধন্যবাদ জানাই।
শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, প্রতিদিন শ্রমিকদের কাছ থেকে ১০ টাকা করে সংগ্রহ করা হয় এবং সেই তহবিল থেকেই শ্রমিকদের বিভিন্ন প্রয়োজনে সহায়তা দেওয়া হয়। এছাড়া কোনো শ্রমিক অসুস্থ হলে চিকিৎসা সহায়তা, বিয়ে বা মৃত্যুর সময় আর্থিক সহযোগিতা এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় সংগঠনটি।
এ বিষয়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফিরোজ শেখ বলেন, শ্রমিকদের কল্যাণে সংগঠনটি সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন