চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার অভিযান করেছে উপজেলা প্রশাসন। ওই সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু'র ব্যাটারি জব্দ ও ভেকু বিকল করা হয়। সোম ও মঙ্গলবার (১৬ ও ১৭ মার্চ) উপজেলার বিভিন্ন গ্রামে এ অভিযান করা হয়।
জানা যায়, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এ অভিযান পরিচালনা করেন।
এতে সোমবার (১৬ মার্চ) গভীর রাতে উপজেলার খনেশ্বর, সোনাপুর, নরসিংহপুর, ফেরুয়া, স্বেতিনারায়নপুর ও পৌর এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি ভেকু বিকল এবং ৬টি ব্যাটারি জব্দ করা হয়।
এছাড়া মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ গ্রামে ভেকুর মাধ্যমে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১টি ভেকু বিকল করা হয়।
অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি উপজেলায় কর্মরত আনসার সদস্যরা।
উপজেলা প্রশাসন জানায়, কৃষি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন