ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

চাঁদপুরে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুরে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সবদি লায়ন স্পোর্টিং ক্লাব ও সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠানের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার ১৭ ই মার্চ ২০২৬ ইং পশ্চিম সকদি লায়ন স্পোর্টিং ক্লাব ও সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠানের কাতারস্থ নব কমিটির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

প্রতিষ্ঠানের সভাপতি কামাল চৌধুরী পিন্টুর সার্বিক  সহযোগিতা এবং ক্লাবের অন্যান্য সদস্যদের অংশগ্রহণের বিভিন্ন ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপলক্ষে দরিদ্র অসহায় পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। সদস্যরা বলেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং হাসি ফুটানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। 

পশ্চিম সকদি লায়ন স্পোর্টিং ক্লাব ও সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। যে কোন উৎসব কিংবা দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের কল্যাণমূলক কাজে নিয়ে নিজেদের সম্পৃক্ত রাখতে সংগঠনের সদস্যরা সবসময় অঙ্গীকারবদ্ধ। সংগঠনের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয় এবং এ মহৎ উদ্দেশ্য অংশগ্রহণ ও সহযোগিতার জন্য ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। 

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চাঁদপুরে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সবদি লায়ন স্পোর্টিং ক্লাব ও সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠানের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার ১৭ ই মার্চ ২০২৬ ইং পশ্চিম সকদি লায়ন স্পোর্টিং ক্লাব ও সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠানের কাতারস্থ নব কমিটির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

প্রতিষ্ঠানের সভাপতি কামাল চৌধুরী পিন্টুর সার্বিক  সহযোগিতা এবং ক্লাবের অন্যান্য সদস্যদের অংশগ্রহণের বিভিন্ন ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপলক্ষে দরিদ্র অসহায় পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। সদস্যরা বলেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং হাসি ফুটানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। 

পশ্চিম সকদি লায়ন স্পোর্টিং ক্লাব ও সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। যে কোন উৎসব কিংবা দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের কল্যাণমূলক কাজে নিয়ে নিজেদের সম্পৃক্ত রাখতে সংগঠনের সদস্যরা সবসময় অঙ্গীকারবদ্ধ। সংগঠনের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয় এবং এ মহৎ উদ্দেশ্য অংশগ্রহণ ও সহযোগিতার জন্য ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। 

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত