ঢাকা   রোববার, ১২ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে শেফালী বর্মন (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়ন এর দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শেফালী বর্মন ওই গ্রামের বাসিন্দা রঞ্জন চন্দ্র বর্মনের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি বাপের বাড়ির একটি টিনের ঘরে একাই বসবাস করতেন। তার দুই মেয়ে বিবাহিত হওয়ায় তিনি নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, রাতে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে ঘরের পাশে থাকা একটি বড় কাঁঠাল গাছ ভেঙে সরাসরি ঘরের ওপর পড়ে। সে সময় শেফালী বর্মন ঘরের ভেতরে রাতের খাবার খাচ্ছিলেন। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝড় থামার পর স্বজনদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে মুরাদনগর থানা-র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “সারারাত আমাদের মোবাইল টিম মাঠে কাজ করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে থানায় অবহিত করে নাই।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ১২ এপ্রিল ২০২৬

মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে শেফালী বর্মন (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়ন এর দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শেফালী বর্মন ওই গ্রামের বাসিন্দা রঞ্জন চন্দ্র বর্মনের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি বাপের বাড়ির একটি টিনের ঘরে একাই বসবাস করতেন। তার দুই মেয়ে বিবাহিত হওয়ায় তিনি নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, রাতে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে ঘরের পাশে থাকা একটি বড় কাঁঠাল গাছ ভেঙে সরাসরি ঘরের ওপর পড়ে। সে সময় শেফালী বর্মন ঘরের ভেতরে রাতের খাবার খাচ্ছিলেন। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝড় থামার পর স্বজনদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে মুরাদনগর থানা-র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “সারারাত আমাদের মোবাইল টিম মাঠে কাজ করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে থানায় অবহিত করে নাই।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত