কুমিল্লায় এক হৃদয়বিদারক সড়ক-রেল দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু যাত্রী। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অন্তত ৭ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা জোরদার করেন। এ ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছে।
গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
সদর দক্ষিণ উপজেলা-এর ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা ও সংকেত সংক্রান্ত কোনো ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, নারী ৩ জন ও দুই শিশু রয়েছে।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রেলক্রসিং নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে স্থানীয়দের মাঝে।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন