ঢাকা   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মুক্তির লড়াই

চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্ব

৩০ শে ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র নেত্রী খালেদা জিয়া মারা যান। চীন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, এদিন বেইজিংয়ে আয়োজিত নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে, এ কথা বলেন। মুখপাত্র আরও বলেন, মাদাম খালেদা জিয়া হলেন চীনা জনগণের পুরনো বন্ধু। তিনি দীর্ঘদিন ধরে চীন-বাংলাদেশ বন্ধুত্ব জোরদারে কাজ করে এসেছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার সময় তিনি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে সক্রিয়ভাবে অবদান রেখেছেন এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী, বন্ধুত্বপূর্ণ, সমান ও পারস্পরিক কল্যাণকর সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠায় কাজ করেছেন। চীন-বাংলাদেশ বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্ব

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image
৩০ শে ডিসেম্বর (মঙ্গলবার) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র নেত্রী খালেদা জিয়া মারা যান। চীন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, এদিন বেইজিংয়ে আয়োজিত নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে, এ কথা বলেন। মুখপাত্র আরও বলেন, মাদাম খালেদা জিয়া হলেন চীনা জনগণের পুরনো বন্ধু। তিনি দীর্ঘদিন ধরে চীন-বাংলাদেশ বন্ধুত্ব জোরদারে কাজ করে এসেছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার সময় তিনি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে সক্রিয়ভাবে অবদান রেখেছেন এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী, বন্ধুত্বপূর্ণ, সমান ও পারস্পরিক কল্যাণকর সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠায় কাজ করেছেন। চীন-বাংলাদেশ বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত