পর্যটন শহর রাঙামাটিতে যাত্রা শুরু করেছে দেশের উদ্ভাবনী উদ্যোগ ‘অনলাইন বাস টার্মিনাল (ওবিটি)’ সেবা। এর মাধ্যমে এখন থেকে যাত্রীরা অনলাইনে বাসের সময়সূচি, কাউন্টারের তথ্যসহ প্রয়োজনীয় সব তথ্য সহজে জানতে পারবেন। এবং সড়ক নিরাপত্তায় সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পাবেন।
প্রথমে পর্যটন নগরী কক্সবাজারে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই সেবা ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় সম্প্রসারিত হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং যাত্রী ও পর্যটকদের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলা পুলিশ, রাঙ্গামাটির উদ্যোগে চালু হওয়া এ সেবা যাত্রীদের জন্য একটি নিরাপদ ও স্বচ্ছ পরিবহন ব্যবস্থার দ্বার উন্মোচন করেছে। ওয়েবসাইট www.obtbd.com ব্যবহার করে যাত্রীরা সহজেই সকল বাসের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।
রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. জসীম উদ্দীন জানান, “অনলাইন বাস টার্মিনাল প্ল্যাটফর্মের মাধ্যমে শুধু টিকিট ক্রয় নয়, বাসের ফিটনেস, চালকের আচরণ ও সার্বিক সেবার মান পর্যবেক্ষণ সম্ভব হবে। এতে পরিবহন খাতে জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি যাত্রীসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।”
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি। সংশ্লিষ্টদের মতে, এটি পরিবহন ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে এবং পর্যটন শিল্পকে আরও গতিশীল করবে।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, রাঙামাটিতে পাহাড়িকা বাস সার্ভিসের প্রতিটি বাসে দৃশ্যমান স্থানে কিউআর কোড সম্বলিত ওবিটি স্টিকার সংযুক্ত করা হয়েছে। যাত্রীরা এই কিউআর কোড স্ক্যান করে বাসযাত্রার অভিজ্ঞতা, চালকের আচরণ এবং সেবার মান সম্পর্কে তাৎক্ষণিকভাবে রেটিং ও মতামত প্রদান করতে পারবেন।
যাত্রীদের এই প্রতিক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণ করে পুলিশ ও পরিবহন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ফলে সড়ক নিরাপত্তায় যাত্রীদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হবে এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ রাঙামাটিসহ সারাদেশে নিরাপদ, সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে একটি মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন