ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

সারাদেশে ২ হাজার ৫৮২ জনের মনোনয়নপত্র জমা

মোহাম্মদ আলী সুমন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন সোমবার পর্যন্ত সারাদেশের ৩০০টি আসনে মোট ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৩ হাজার ৪০৭ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। পরে রাত সাড়ে ৮টায় নির্বাচন কমিশন (ইসি) থেকে এ সংক্রান্ত চূড়ান্ত তথ্য জানানো হয়। https://youtube.com/shorts/ZtV9Y8wrzsM?si=eNDaR561Un6yuQJJ নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, রংপুর অঞ্চলে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৩৩৮ জন প্রার্থী, যার মধ্যে জমা দিয়েছেন ২৭৮ জন। রাজশাহী অঞ্চলে সংগ্রহ করেন ৩২৯ জন এবং জমা দেন ২৬০ জন। খুলনা অঞ্চলে ৩৫৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ২৭৬ জন। বরিশাল অঞ্চলে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২১২ জন, জমা দেন ১৬৬ জন। ফরিদপুর অঞ্চলে সংগ্রহ করেন ১৬৫ জন এবং জমা দেন ১৪২ জন। ঢাকা অঞ্চলে সর্বাধিক ৬৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন, এর মধ্যে জমা দিয়েছেন ৪৪৪ জন। ময়মনসিংহ অঞ্চলে সংগ্রহ করেন ৪০২ জন, জমা দেন ৩১১ জন। কুমিল্লা অঞ্চলে মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৭৬ জন এবং জমা দেন ১৪৬ জন। সিলেট অঞ্চলে ৪৯৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৩৬৫ জন। চট্টগ্রাম অঞ্চলে সংগ্রহ করেন ২৯৩ জন এবং জমা দেন ১৯৪ জন। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর এবং এনআইডির পরিচালক (অপারেশন্স) ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের কার্যক্রম চলমান ছিল এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সারাদেশে ২ হাজার ৫৮২ জনের মনোনয়নপত্র জমা

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত