ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

কুমিল্লায় দেয়াল ধ্বসে হোটেল ম্যানেজার নিহত

কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী বাগুর এলাকায় একটি গোডাউনের দেয়াল ধ্বসে খাবার হোটেল ম্যানেজারের মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুস সামাদ (৭০) দেবীদ্বার উপজেলার গুনাইগর ইউনিয়নের শাকতলা-মাসিকাড়া গ্রামের বাসিন্দা। তিনি চান্দিনা-বাগুর বাস স্টেশনের সৈনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং হোটেল মালিক মো. মিজানুর রহমানের শ্বশুর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়- হোটেলের দক্ষিণ পাশে অবস্থিত ‘মেসার্স মনিরুল এন্টারপ্রাইজ’-এর একটি টিনের দোকানের গোডাউন রয়েছে। ওই গোডাউনের দেয়ালের সঙ্গে ঘেঁষে টিন রাখার কারণে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। একপর্যায়ে দেয়ালটি ধ্বসে হোটেলের ভেতরে পড়ে যায়। এতে হোটেল ভবন ও টিনের গোডাউনের পুরো অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সামাদ।

ঘটনার সময় হোটেলে থাকা অন্যান্য কর্মচারী ও ক্রেতারা দ্রুত বাইরে বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় আর কোন হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোবারক জানান- গোডাউনের দেয়ালের পাশে দীর্ঘদিন ধরে টিন রাখা ছিল। দেয়ালটি দুর্বল হয়ে পড়েছিল। হঠাৎ শব্দ করে দেয়ালটি ভেঙে পড়ে।

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার অভিযান চালায়।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক আমরা এসেই উদ্ধার অভিযান পরিচালনা করি। হোটেল ম্যানেজার ছাড়া আর কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে তদন্ত করে বের করতে হবে। 

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

কুমিল্লায় দেয়াল ধ্বসে হোটেল ম্যানেজার নিহত

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত