ঢাকা   রোববার, ১২ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

কালীগঞ্জে জ্বালানি তৈল না পেয়ে উপজেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

কালীগঞ্জে জ্বালানি তেল না পেয়ে উপজেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কোম্পানির বিক্রয়কর্মীদের সংগঠন এস আর সমিতি। বৃহস্পতিবার সকালে দুই  শতাধিক এস আর মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় সামনে বিক্ষোভ করেন। 

পাম্পগুলোতে পেট্রোল ও অকটেনের ঘাটতির কারণে অনেক জায়গায় সরবরাহ বন্ধ রয়েছে। যে কয়েকটি পাম্প খোলা রয়েছে, সেগুলোতে তেল নিতে ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও  প্রয়োজনীয় তেল পাচ্ছেন না।

বিশেষ করে মোটরসাইকেল চালকদের দুর্ভোগ সবচেয়ে বেশি। তারা কাজের প্রয়োজনে দ্রুত চলাচল করতে না পেরে সময় ও অর্থ—দুই দিক থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকে আবার লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্পাদকের অভিযোগ, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। দ্রুত এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন তারা।

পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ তাঁদের তৈল দেওয়ার আশ্বাস দিলে  তাঁরা উপজেলা ছেড়ে চলে যান।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ১২ এপ্রিল ২০২৬

কালীগঞ্জে জ্বালানি তৈল না পেয়ে উপজেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

কালীগঞ্জে জ্বালানি তেল না পেয়ে উপজেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কোম্পানির বিক্রয়কর্মীদের সংগঠন এস আর সমিতি। বৃহস্পতিবার সকালে দুই  শতাধিক এস আর মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় সামনে বিক্ষোভ করেন। 

পাম্পগুলোতে পেট্রোল ও অকটেনের ঘাটতির কারণে অনেক জায়গায় সরবরাহ বন্ধ রয়েছে। যে কয়েকটি পাম্প খোলা রয়েছে, সেগুলোতে তেল নিতে ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও  প্রয়োজনীয় তেল পাচ্ছেন না।

বিশেষ করে মোটরসাইকেল চালকদের দুর্ভোগ সবচেয়ে বেশি। তারা কাজের প্রয়োজনে দ্রুত চলাচল করতে না পেরে সময় ও অর্থ—দুই দিক থেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকে আবার লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্পাদকের অভিযোগ, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। দ্রুত এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন তারা।

পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ তাঁদের তৈল দেওয়ার আশ্বাস দিলে  তাঁরা উপজেলা ছেড়ে চলে যান।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত