নওগাঁর আত্রাই উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ আলাউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার উপকরণ তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরদার, উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কে. এম. আইয়ূব, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. নাসির উদ্দিনসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার আটটি ইউনিয়নের বিপুল সংখ্যক কৃষক এবং গণমাধ্যমকর্মীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার জানান, এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার ৩১০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হবে। পাশাপাশি পাট (ব্রিজ-আই জাত), মুগ ডাল ও তিল চাষের জন্য প্রতি কৃষককে ১ কেজি বীজ, ৫ কেজি এমওপি সার এবং ৫ কেজি অন্যান্য প্রয়োজনীয় সার দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমাবে এবং ফলন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এতে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তাও আরও সুদৃঢ় হবে।”
প্রণোদনা পেয়ে কৃষকদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও সন্তোষ। অনেক কৃষক জানান, বাজারে সার ও বীজের উচ্চমূল্যের কারণে চাষাবাদে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সরকারের এই সহায়তা তাদের সেই শঙ্কা দূর করেছে এবং নতুন উদ্যমে চাষাবাদে মনোনিবেশ করতে উৎসাহ জুগিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সময়োপযোগী এই উদ্যোগ শুধু কৃষকদের তাৎক্ষণিক সহায়তাই নয়, বরং দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বহুমুখীকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আত্রাইয়ের কৃষিখাতে এ ধরনের প্রণোদনা কর্মসূচি একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন