ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

টেকনাফে ১১৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান অবৈধ জাল জব্দ

প
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টেকনাফে ১১৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান অবৈধ জাল জব্দ

টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ১১৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান অবৈধ জাল জব্দ।

শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ এপ্রিল ২০২৬ তারিখ বৃহস্পতিবার বিকাল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ২টি গুদাম তল্লাশি করে প্রায় ১১৮ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৬০ লক্ষ মিটার অবৈধ চরঘেরা জাল, ৪০ লক্ষ মিটার কারেন্ট জাল ও ২০টি বেহুন্দি জাল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত অবৈধ জালসমূহ টেকনাফ উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

টেকনাফে ১১৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান অবৈধ জাল জব্দ

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ১১৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান অবৈধ জাল জব্দ।

শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ এপ্রিল ২০২৬ তারিখ বৃহস্পতিবার বিকাল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ২টি গুদাম তল্লাশি করে প্রায় ১১৮ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৬০ লক্ষ মিটার অবৈধ চরঘেরা জাল, ৪০ লক্ষ মিটার কারেন্ট জাল ও ২০টি বেহুন্দি জাল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত অবৈধ জালসমূহ টেকনাফ উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত