ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

চান্দিনায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে দুই উপজেলার সাত গ্রামের বাসিন্দারা।

শুক্রবার (৩ এপ্রিল) বিকাল ৩টায় মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় ওই মানববন্ধন করে তারা।

মানববন্ধনে স্থানীয়রা দাবী করেন- মহাসড়কের কাঠেরপুলের একপাশে দেবীদ্বার উপজেলার অপরপাশে চান্দিনা। মহাসড়কটি অতিক্রম করে দেবীদ্বার উপজেলার বরকামতা, প্রেমু, ব্রাহ্মণখাড়া, ছোটনা, বাগমারা গ্রামের মানুষ চান্দিনা বাজার ও স্কুল কলেজে যাতায়াত করে।

অপরদিকে, চান্দিনা উপজেলার রারিরচর ও গোবিন্দপুর গ্রামের বাসিন্দারা ওই সড়কটি অতিক্রম করে প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াত করে। প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থীসহ ব্যবসায়ীরা মহাসড়কের কাঠেরপুল এলাকাটি ব্যবহার করে যাতায়াত করায় প্রায়ই নানা সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে। প্রাণ হারাচ্ছে শিক্ষার্থীসহ নানা নানা শ্রেণী পেশার মানুষ।

গত ১ এপ্রিল (বুধবার) সকালে মহাসড়ক অতিক্রম করে বিদ্যালয়ের যাওয়ার সময় লরি চাপায় ইবনে তাইম নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটে। ওই ঘটনায় দাগ কাটে স্থানীয়দের হৃদয়ে। দাবি জানান ফুটওভার ব্রিজের।

মানববন্ধনে অংশ নেন বরকামতা গ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি মোবারক হোসেন, কুমিল্লা উত্তর জেলা মৎসীজীবী দল সদস্য সচিব ফজলুল সাত্তার, গোবিন্দপুর গ্রামের ব্যবসায়ী গোলজার হোসেন, রারিরচর গ্রামের আব্দুল ওয়াদুল, আব্দুল আজিজ, চান্দিনা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান রাসেল, আল-ইনসাফ ফাউন্ডেশন সভাপতি আনিছুর রহমান মেহেদী, ছাত্র প্রতিনিধি তানভীর, মাসুদ, সোহেল রানা, নাজমুল, জাহিদ প্রমুখ।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চান্দিনায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত