ঢাকা   রোববার, ১২ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

মিয়ানমারে পাচার হচ্ছিল বিপুল পরিমাণ ডিজেল আটক

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিনোঙ্গর এলাকায় বিশেষ অভিযানে ৬ হাজার লিটার ডিজেল ও সিলিন্ডার ভর্তি গ্যাস জব্দ করে বাহিনীটির আভিযানিক দল।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক ১টি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার জব্দ করা হয়। একই সাথে ৮ জন রোহিঙ্গাসহ ১২ পাচারকারীকে আটক করে কোস্টগার্ড। 

পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ১২ এপ্রিল ২০২৬

মিয়ানমারে পাচার হচ্ছিল বিপুল পরিমাণ ডিজেল আটক

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিনোঙ্গর এলাকায় বিশেষ অভিযানে ৬ হাজার লিটার ডিজেল ও সিলিন্ডার ভর্তি গ্যাস জব্দ করে বাহিনীটির আভিযানিক দল।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক ১টি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার জব্দ করা হয়। একই সাথে ৮ জন রোহিঙ্গাসহ ১২ পাচারকারীকে আটক করে কোস্টগার্ড। 

পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত