ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪এপ্রিল) সকালে উপজেলা মিল মালিক ও খাদ্য সমিতির হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিনাইগাতী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মোতালেব। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে কিন্ডারগার্টেনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকের এই সংবর্ধনা তাদের আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা যোগাবে।”

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল মোতালেব বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ঝিনাইগাতীর শিক্ষার্থীরা যে সাফল্য অর্জন করেছে, তা অত্যন্ত গর্বের। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল মাহমুদ জানান, চলতি বছর থেকে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রতিযোগিতামূলক শিক্ষার মধ্যে আনতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জানা গেছে, উপজেলার মোট ২১টি কিন্ডারগার্টেন বিদ্যালয় থেকে ১২০ জন শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয় সমাপনী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১০ জন ট্যালেন্টপুলে এবং ১৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে কৃতিত্বের স্বাক্ষর রাখে।

অনুষ্ঠানের একপর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র (সার্টিফিকেট) ও উৎসাহমূলক নগদ অর্থ তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আবহ তৈরি হয়। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত