ঝিনাইদহ কালীগঞ্জে সবচেয়ে বেশি ভিড় মোটরসাইকেল চালকদের। অভিযোগ উঠেছে, খুলনা পদ্মা মেঘনা যমুনা তেল ডিপো থেকে চাহিদা অনুযায়ী পেট্রোল অকটেন ডিজেল না পাওয়া কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এতে প্রকৃত কৃষকরা ডিজেল না পেয়ে পড়েছেন চরম বিপাকে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসকের দপ্তর থেকে জানা গেছে, উপজেলা জুড়ে মোট ৮টি ফিলিং স্টেশন আছে। সংকটের শুরু থেকেই এসব স্টেশনে প্রতিদিন রাত থেকে ভিড় বাড়তে থাকে। স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক মোটরসাইকেল চালক পরিচয় গোপন করে দিনে দুই থেকে তিনবার তেল নিচ্ছেন।
আবার কেউ কেউ প্রয়োজন না থাকলেও অল্প অল্প করে তেল সংগ্রহ করছেন। একই সঙ্গে শহর থেকে তেল কিনে বেশি দামে গ্রামে বিক্রির ঘটনাও ঘটছে। এতে প্রকৃত কৃষকরা ডিজেল থেকে বঞ্চিত হচ্ছেন।
অভিযোগ রয়েছে, কিছু অসাধু ব্যক্তি কৃষক সেজে ডিজেল সংগ্রহ করে কৃত্রিম সংকট তৈরি করছে।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন