ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫টি ড্রেজারসহ ৫ দুষ্কৃতিকারী আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে কোস্ট গার্ডের যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫টি ড্রেজারসহ ৫ জন দুষ্কৃতিকারী আটক।

সোমবার ০৬ এপ্রিল ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ এপ্রিল ২০২৬ তারিখ রবিবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ পুলিশের সমন্বয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন কুমিরা ও বাশবারিয়া সমুদ্র তীরবর্তী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫টি ড্রেজারসহ ৫ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

পরবর্তীতে, নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর উপস্থিতিতে মালিক পক্ষকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আসামিদের মুচলেকা নিয়ে ড্রেজারসহ ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে ফসলি জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫টি ড্রেজারসহ ৫ দুষ্কৃতিকারী আটক

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ডে কোস্ট গার্ডের যৌথ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫টি ড্রেজারসহ ৫ জন দুষ্কৃতিকারী আটক।

সোমবার ০৬ এপ্রিল ২০২৬ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ এপ্রিল ২০২৬ তারিখ রবিবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ পুলিশের সমন্বয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন কুমিরা ও বাশবারিয়া সমুদ্র তীরবর্তী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫টি ড্রেজারসহ ৫ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

পরবর্তীতে, নির্বাহী ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর উপস্থিতিতে মালিক পক্ষকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আসামিদের মুচলেকা নিয়ে ড্রেজারসহ ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে ফসলি জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত