ঢাকা   বুধবার, ২২ এপ্রিল ২০২৬
মুক্তির লড়াই

শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শেরপুরে মেডিসিন, শিশু ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দিনব্যাপী একটি ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।  ০৬ এপ্রিল সোমবার শেরপুর পৌরসভার উদ্যোগে কসবা নামাপাড়া মহল্লার ৬ নং ওয়ার্ডের আলহাজ্ব জমির উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী একটি ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ আয়োজন করা হয়।

শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্‌ আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক  তরফদার মাহমুদুর রহমান। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শেরপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গৃহীত এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি সেবাগ্রহীতাদের শৃঙ্খলার সঙ্গে সেবা গ্রহণের আহ্বান জানান এবং ব্যক্তিগত জীবনে সুস্থ থাকার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণসহ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সবশেষে তিনি সেবাপ্রদানে নিয়োজিত চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

শেরপুরে মেডিসিন, শিশু ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দিনব্যাপী একটি ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।  ০৬ এপ্রিল সোমবার শেরপুর পৌরসভার উদ্যোগে কসবা নামাপাড়া মহল্লার ৬ নং ওয়ার্ডের আলহাজ্ব জমির উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী একটি ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ আয়োজন করা হয়।

শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্‌ আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক  তরফদার মাহমুদুর রহমান। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শেরপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গৃহীত এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি সেবাগ্রহীতাদের শৃঙ্খলার সঙ্গে সেবা গ্রহণের আহ্বান জানান এবং ব্যক্তিগত জীবনে সুস্থ থাকার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণসহ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সবশেষে তিনি সেবাপ্রদানে নিয়োজিত চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত