মুক্তির লড়াই

সারাদেশ

শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ : ২৪ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে শাহাব উদ্দিন সুজন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) রাতে পৌরসভার নিজমেহার এলাকায় আটকের এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মোঃ মাহবুবুল আলম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ শহীদ উল্যাহ সঙ্গীয় ফোর্স রাতে অভিযান চালায়।  ওই সময় পৌরসভার ০৭ নং ওয়ার্ডের নিজমেহার গ্রামের ঠাকুর বাজার মাজার রোডের মুখে রাস্তার উপর শাহাব উদ্দিন সুজনকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জানা যায়, গ্রেফতারকৃত শাহাব উদ্দিন সুজন উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের দৈকামতা সর্দার বাড়ীর মৃত আব্দুল মোমিনের ছেলে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ২৪ মে ২০২৬

শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে শাহাব উদ্দিন সুজন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) রাতে পৌরসভার নিজমেহার এলাকায় আটকের এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মোঃ মাহবুবুল আলম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ শহীদ উল্যাহ সঙ্গীয় ফোর্স রাতে অভিযান চালায়।  ওই সময় পৌরসভার ০৭ নং ওয়ার্ডের নিজমেহার গ্রামের ঠাকুর বাজার মাজার রোডের মুখে রাস্তার উপর শাহাব উদ্দিন সুজনকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জানা যায়, গ্রেফতারকৃত শাহাব উদ্দিন সুজন উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের দৈকামতা সর্দার বাড়ীর মৃত আব্দুল মোমিনের ছেলে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই