কুমিল্লার বরুড়া উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষের একমাত্র সরকারি হসপিটাল বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের অবহেলায় স্বাস্থ্য সেবা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।
সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত হাসপাতালের আউটডোরের চেম্বারে উপস্থিত থেকে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও সকাল দশটার সময়ও অনেক চিকিৎসক থাকেন অনুপস্থিত। সরেজমিনে সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী ও অবস কনসালটেন্ট ডাঃ শাহনাজ বেগমের চেম্বারের সামনে গিয়ে দেখা যায় প্রচুর নারী রোগী দাঁড়িয়ে আছেন সেবা গ্রহনের জন্য ডাক্তার চেম্বারে নেই, এছাড়াও এ সময় অনেক মেডিকেল অফিসারের কক্ষে গিয়ে দেখা যায় যে সকল ডাক্তারদের চেম্বারের সামনেই রোগী দাঁড়িয়ে আছেন কিন্তু ডাক্তারগন চেম্বারে নেই।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ সাজেদুর রহমান কে মুঠো ফোনে কল দিলে তিনি জানান তিনি ৪র্থ তলায় আছেন, কল পাওয়ার পর পর তিনি দ্বিতীয় তলায় ও নিচ তলায় গিয়ে বিভিন্ন রুম ঘুরে দেখেন এবং সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন। এ সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সকল ডাক্তার গন দ্রুত চেম্বারে এসে রোগী দেখা শুরু করেন।
এ বিষয়ে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাক্তার সাজেদুর রহমান বলেন, যারা নির্ধারিত সময়ে হাসপাতালে আসেন নি তাদের কে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে এবং সকল আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন ডাঃ আলীনূর মুহাম্মদ বশির আহমেদ প্রতিবেদক কে ধন্যবাদ জানিয়ে বলেন সকল কথা শুনেন এবং যারা সময় মতো হাসপাতালে আসেন না তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে জানান।

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন