কুমিল্লার বরুড়ায় একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদককে না বলি, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ি এ প্রতিপাদ্যের আলোকে ১১ জুলাই শনিবার বিকাল ৪ টায় বরুড়া যুব সমাজের উদ্যোগে বরুড়া পৌরসভা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন সর্দার বাড়ীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় এর এডহক কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জুনাব আলী, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সিনিয়র সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ফারুকুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন বরুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রোটাঃ ওমর ফারুক, দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য মোঃ অলি উল্লাহ, বরুড়া পুর্বপাড়া সমাজের সর্দার নুরুল ইসলাম, মনু মিয়া, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আবদুল গনি, ব্যবসায়ী জসিম উদ্দিন, গৃহিণী লাকী আক্তার, নুরচান্দি বেগম, ফাতেমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরুড়া পৌরসভা ৩নং ওয়ার্ড যুব দলের সভাপতি মাছুম শরিফ ভূঁইয়া।
অনুষ্ঠানে অতিথিরা বরুড়া গ্রাম থেকে মাদককে নির্মুল লক্ষ্যে দল মত নির্বিশেষে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মাদক প্রতিরোধে প্রতিটি এলাকার যুব সমাজকে কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সবাইকে এগিয়ে আশার আহবান জানান। বরুড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানান যেখানে মাদকাসক্ত ব্যক্তিকে পাওয়া যাবে এলাকার সকলে মিলে প্রশাসনকে অবগত করার জন্য অনুরোধ করেন, সামাজিকভাবে মাদক সেবীদের পুনর্বাসনের লক্ষ্যে প্রশাসন ও সুশীল সমাজ একযোগে কাজ করার জন্য আহ্বান জানান।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন