লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও দুটি বাইসাইকেল আটক করেছে।
রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধরলা বিওপির একটি টহলদল পাটগ্রাম উপজেলার ধরলার মোড়, সরকারহাট এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
বিজিবি জানায়, টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৩৩৩ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস এবং ভারতীয় জেড মাস্টার গোল্ড ব্র্যান্ডের দুটি বাইসাইকেল উদ্ধার করা হয়। আটক মালামালের মোট সংখ্যা ৩৩৫ পিস/টি।
বিজিবির হিসাব অনুযায়ী, আটক মালামালের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ২ হাজার ৩৭০ টাকা।
সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশ ঠেকাতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন