প্রিন্ট এর তারিখ : ২০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬
নববর্ষের ছুটিতে হাইনান অর্থনীতিতে ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত
আন্তর্জাতিক ডেস্ক : ||
২০২৬ সালের নববর্ষের ছুটিতে, চীনর হাইনান প্রদেশের অফশোর শুল্কমুক্ত কেনাকাটা দাঁড়ায় ৭১.২ কোটি ইউয়ানে, যা ২০২৫ সালের একই সময়ের চেয়ে ১২৮.৯ শতাংশ বেশি। হাইখৌ শহরের শুল্ক বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র আরও জানায়, উক্ত সময়পর্বে হাইনানে শুল্কমুক্ত পণদ্রব্য বিক্রি হয়েছে মোট ৪ লাখ ৪২ হাজারটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫২.৪ শতাংশ বেশি। আর, উক্ত সময়পর্বে শুল্কমুক্ত পণ্যের ক্রেতার সংখ্যা ছিল ৮৩ হাজার ৫০০ জন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬০.৬ শতাংশ বেশি। উল্লেখ্য, হাইনানে ২০২৫ সালের নভেম্বর মাস থেকে অফশোর শুল্কমুক্ত নতুন নীতি কার্যকর হয়। সূত্র:সুবর্ণা-আলিম-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত