প্রিন্ট এর তারিখ : ১১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
নতুন বছরের প্রার্থনা
মোর্শেদা চৌধুরী এ্যানি ||
অতীতের সব ধূসর স্মৃতি মুছে যাক আজি দূরে,নতুন বছর আসুক নেমে শান্তির সুমধুর সুরে।বিভেদের বিষ যাক ঘুচে আজ, জাগুক মহা মানবতা,হৃদয়ে হৃদয়ে ফুটে উঠুকশুদ্ধ ভালোবাসার কথা।আঁধার কাটুক আলোকবর্তিকাহাতে নিয়ে আগামীর,দুঃখ ঘুচুক, শান্ত হোকএই অশান্ত ধরিত্রীর।২০২৬ বয়ে আনুক সমৃদ্ধিআর অপার হাসি,মোরা যেন সবে সত্যের পথেহই গো অভিলাষী।হে বিধাতা, দাও শক্তি মোদের লড়তে অন্যায়ের সাথে,বিজয় কেতন উড়ুক যেন ঐক্যেরই শুভ্র হাতে।সুস্থ থাকুক চরাচর আর স্বপ্নরা পাক প্রাণ,গাই যেন মোরা নতুন বছরে সাম্যের জয়গান।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত