প্রিন্ট এর তারিখ : ১৫ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
সুন্দরবনে ৫ লক্ষ টাকা মূল্যের ৪৯০ কেজি কাঁকড়া'সহ ৫ জন আটক
অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট ||
সুন্দরবনের কালাবগিতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে প্রায় সাড়ে ৫'লক্ষ টাকা মূল্যের ৪৯০'কেজি অবৈধ কাঁকড়া'সহ ৫'কাঁকড়া ব্যবসায়ী আটক।শনিবার (১০'জানুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ সকল তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জানুয়ারি ২০২৬ তারিখ শুক্রবার রাত ৮টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫'লক্ষ ৩৯'হাজার টাকা মূল্যের ৪৯০'কেজি অবৈধ কাঁকড়াসহ ৫'কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়। উল্লেখ্য সরকারের নির্দেশনা মোতাবেক কাঁকড়ার প্রজনন মৌসুম উপলক্ষে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই ২'মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।আটককৃত ব্যক্তিরা হলেন, তরুণ সরকার, মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ, মোহাম্মদ আজাদ সানা খুলনা জেলার দাকোপ উপজেলা বিভিন্ন এলাকার বাসিন্দা। তিনি আরও বলেন, জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরেস্ট বিভাগের নিকট হস্তান্তর করা হয়।দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান এ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত