প্রিন্ট এর তারিখ : ০৬ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬
বাঘাইছড়িতে গরীব ও অসহাদের মাঝে বিজিবির আর্থিক সহায়তা প্রদান
আব্দুল্লাহ আল নোমান, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি ||
বুধবার১৪ জানুয়ারী সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থ চারটি পরিবারকে পারিবারিক আর্থিক সচ্ছলতা অর্জনের লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে,উক্ত অনুদান কার্যক্রমে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)জোন কমান্ডার বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মারিশ্যা জোন নিয়মিতভাবে জনসাধারণের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত