প্রিন্ট এর তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
ঝিনাইগাতীতে আইন লঙ্ঘনের দায়ে একটি ফার্মেসীকে জরিমানা
মোঃ বেলায়েত হোসেন, শেরপুর জেলা প্রতিনিধি ||
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা বাজারে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট চলাকালে একটি ফার্মেসী ‘ঔষধ আইন’ লঙ্ঘন করায় দোষী প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়।প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে ও ভেজাল ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীর প্রতি আহ্বান জানানো হয়েছে।উল্লেখ্য, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ঔষধ সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের এমন উদ্যোগকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত