প্রিন্ট এর তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬
এক দশক পর ফের মিউজিক ভিডিওতে বুলবুল টুম্পা
বিনোদন ডেস্ক ||
এক দশক পর আবারও মিউজিক ভিডিওতে মডেল হলেন র্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা। জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও খন্দকার বাপ্পির ‘ফাঁকি’ শিরোনামের একটির গানের ভিডিওতে দেখা যাবে তাকে।তারেক আনন্দের কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন মেহেদী বাপন। গেল রবিবার গানটির শুটিং শেষ হয়েছে।এ মিউজিক ভিডিওতে কাজ করা প্রসঙ্গে বুলবুল টুম্পা বলেন, ‘‘গানটির কথা ও সুরের সঙ্গে ভিডিওর পরিকল্পনাটি সুন্দর ছিল। এ কারণে গানটির পুরো আয়োজন আমার ভালো লেগেছে। দীর্ঘ সময় পর মিউজিক ভিডিওতে কাজ করেছি। এ সময়ে আরও অনেকে কাজ করার অনুরোধ করেছেন। যারা আমাকে মিউজিক ভিডিওতে দেখতে চেয়েছেন এটি তাদের ভালো লাগবে বলতে পারি।’’গানটি প্রসঙ্গে খন্দকার বাপ্পি বলেন, ‘‘এক প্রজন্ম যেন আরেক প্রজন্মকে ছুঁয়ে যায় তেমন গান এটি। এখানে ফেরদৌস ওয়াহিদ ভাইয়ের সঙ্গে আমিও কণ্ঠ দিয়েছি। এর আগেও আমাদের দুজনের ‘নাচ পাগলা’ শিরোনামের একটি গান এসেছিল। শ্রোতারা সেটি বেশ পছন্দ করেছিলেন। সে ধারাবাহিকতায় নতুন গান করার পরিকল্পনা নিয়েছি।’’গীতিকার তারেক আনন্দ বলেন, ‘‘এ গানটি আমি সুরের ওপর লিখেছি। এটি প্রেম, ভালোবাসার গান না। তবু লেখার চেষ্টা করেছি। এরমধ্যে গানটির ভিডিওর কাজও শেষ হয়েছে। আশা করি শ্রোতাদের হয়তো ভালো লাগবে গানটি।’’
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত