প্রিন্ট এর তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
হাসিনার ১০, টিউলিপের ৪ ও রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড
স্টাফ রিপোর্টার ||
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও আরোপ করা হয়।সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।রায়ে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা তার বোন শেখ রেহানার সন্তানদের পূর্বাচলে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন। এ ঘটনায় দুদকের দায়ের করা মামলায় টিউলিপ সিদ্দিকসহ মোট ১৮ জনকে আসামি করা হয়।দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলাগুলোর শুনানি সম্পন্ন হয় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দেন।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত