প্রিন্ট এর তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিপক্ষের ঘাত-প্রতিঘাত
মোর্শেদ চৌধুরী এ্যানি ||
নেতারা দেশের নেতৃত্ব দিবে,হাজার বক্তৃতা শুনি,কেবল সম্পর্কের আয়নায় সত্যটা আঁকি।ভাই থাকবে ভাই, বন্ধুত্বটাও থাকবে আপন,আজ কেন মতভেদে এত দূরত্ব, এত ক্ষতচিহ্ন?মত আলাদা হতেই পারে—এটাই তো জীবন,তাই বলে কেন ভাঙবে ভালোবাসার বন্ধন?নেতা আসবে, নেতা যাবে সময়ের স্রোতে,কিন্তু ভাঙা সম্পর্ক গুলো কাঁদবে নীরবে সয়ে!একটু ভাবুন, দিন শেষে কারা থাকবে পাশে?নেতা নাকি ভাই—কারা হাত বাড়াবে ক্লেশে?প্রতিপক্ষকে গালাগালিতে এ জয়ের কোনো মূল্য নেই,আঘাত দিয়ে কথা বললে,খেলায় হারার সম্ভাবনা তারেই।ভদ্র ভাষায় কথা বলে; বড় হওয়া ব্যাক্তিত্বের মান,হিংসা নয়—সহনশীলতাই দিতে পারে উচ্চ সম্মান।অন্যকে ছোট করে নিজে বড় হওয়া যায় না,সম্মান দিলে তবেই সম্মান ফিরে পায় আছে তা জানা।ভাঙনের ফাঁকে সুযোগ নেয় ক্ষমতার লোভ,ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ্বে হাসে, শোষকের মুখোশ।তাই নেতা নয়, সম্পর্ককে রাখা চাই আগলে,ভালোবাসাই দিনশেষে জীবনটাকে সামলে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত