প্রিন্ট এর তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
রাঙামাটিতে দীপেন দেওয়ানের পক্ষে জহিরুল ইসলাম রাসেলের ব্যাপক গণসংযোগ
স্টাফ রিপোর্টার ||
রাঙামাটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯ নং রাঙামাটি আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন তরুণ নেতা জহিরুল ইসলাম রাসেল।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাঙামাটি সদরের হাসপাতাল এলাকায় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে তিনি এই প্রচারণা চালান। গণসংযোগকালে তারা সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।এছাড়া ও ভোটারদের মাঝে লিফলেট বিতরণ এবং বিএনপি সরকারের বিগত সময়ের উন্নয়নের কথা তুলে ধরা। স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রচারণাটি এক বিশাল মিছিলে রূপ নেয়।জহিরুল ইসলাম রাসেল পথসভায় বলেন, "রাঙামাটির মানুষের অধিকার আদায়ে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের বিকল্প নেই। এলাকার শান্তি ও উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে।"সাধারণ ভোটারদের মাঝে এই গণসংযোগ বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। জহিরুল ইসলাম রাসেলের নেতৃত্বে তরুণ কর্মীদের এই সক্রিয়তা নির্বাচনী মাঠে দীপেন দেওয়ানের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।প্রচারণা শেষে জহিরুল ইসলাম রাসেল দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের দিন পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত