প্রিন্ট এর তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি
মোহাম্মদ আলী সুমন ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচনের পর সম্ভাব্য নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যবহারের জন্য ইতোমধ্যে ৫০টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে আগামী ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারি।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানিয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, শপথ অনুষ্ঠানের সম্ভাব্য সময়সূচি হিসেবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে নির্বাচনের ফলাফল ও পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ার ওপর।দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ৫০টি গাড়ি প্রস্তুত রাখা মানেই ৫০ জন মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হবে-এমনটি নয়। সাধারণত মন্ত্রিসভার সদস্যসংখ্যার চেয়ে বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়। কারণ অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রী সরকারি গাড়ি গ্রহণ করলেও কেউ কেউ তা নেন না।এর আগে গত ৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, সবচেয়ে দ্রুত সময়ে ক্ষমতা হস্তান্তর হবে। সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাকা হবে। তিন দিনের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। ১৫ বা ১৬ ফেব্রুয়ারিতে তা হতে পারে।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ মুক্তির লড়াই । সর্বস্বত্ব সংরক্ষিত